ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে শিশু সন্তানসহ ট্রেনে কাটা পড়লেন মা, গুরুত্ব আহত শিশু

গাজীপুরের শ্রীপুরে শিশু সন্তানসহ ট্রেনে কাটা পড়লেন মা ,শিশুটি প্রাণে বেঁচে গেলেও মা নিহত ও শিশুটি গুরুত্ব আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শ্রীপুর রেলওয়ে স্টেশন-সংলগ্ন কাটাপুল এলাকায় । বুধবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার হারুণ অর রশিদ। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি।


তিনি জানান, বুধবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ষ্টেশন চত্ত্বর থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে কাটাপুল এলাকায় ট্রেনের নিচে সন্তানসহ এক নারী কাটা পড়ার খবর পাওয়া যায়। এ সময় ওই নারী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তার শিশু সন্তান আহত হয়।তিনি আরও জানান, শিশুটিকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তবে এটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।


এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদা জানান, শিশুটির হাত থেকে মাংস খুলে চলে আসছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।  

ads
ads
ads

Our Facebook Page

↑